বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম নগরের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১ ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনের সুযোগ চায় জামায়াত বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি হবিগঞ্জে ঘিরে ১৪৪ ধারা জারি হরমুজ প্রণালি ভাগ করতে চায় ওমান, প্রত্যাখ্যান ইরানের কুমিল্লায় সীমান্ত থেকে উদ্ধারকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক ভেঙে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে ফেলেছেন। সচিবের সঙ্গে বৈঠকে কোনো আশ্বাস না পাওয়ার অভিযোগ তুলে আজ বিকেলে তারা এ ঘটনা ঘটান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। তারা পরীক্ষা স্থগিত ও পুনর্নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালে বিকেল ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা বোর্ডের সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে দাবি পূরণের বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে ফেলেন। এ সময় ফটকের সামনের কয়েকটি ব্যারিকেড ও স্থাপনাও ভাঙচুর করা হয়। এতে শিক্ষা বোর্ড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি জেলার অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অমানবিক সিদ্ধান্ত। ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা পুনর্নির্ধারণের দাবি জানান তারা।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, শিক্ষার্থীরা আমাদের অবরুদ্ধ করে রাখেন। পরে তাদের সঙ্গে একটি বৈঠক হয়। তাদের দাবি ছিল সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিত করা। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ড এককভাবে নিতে পারে না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত দেয়। পরে তারা প্রধান ফটক খুলে ফেলেন। আমরা সেটি মেরামতের কাজ করছি। শিক্ষার্থীরা আপাতত আগামী সকাল পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছেন।