বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মিয়ানমারে ৪০০ বস্তা ইউরিয়া সার পাচারের সময় ৩ জন আটক স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান : চরমোনাই পীর প্রথম শ্রেণীর ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে হেফাজত আমিরের গাড়ি মহাসড়কে দুর্ঘটনার কবলে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল রাত ৮টার পর প্রকাশ ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধ বা অবসায়নের প্রস্তাবে অনুমোদন ভক্তদের ‘কিং’ নিয়ে দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ মাঠ পর্যায়ে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস এলএনজিতে ভর করে দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস

এক বছরে উন্নীত করল সৌদি ওমরাহ ভিসার মেয়াদ

আন্তর্জাতিক ডেস্কঃ দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। এই ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

তবে প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে।

সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে পরবর্তী জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে। ভিসাধারীরা এই কয়েক দিন এই ভিসা ব্যবহার করতে পারবেন না।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। প্রতিবেদেন বলা হয়েছে প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখেই এই ভিসা প্রণয়ন করা হচ্ছে।

সূত্র : গালফ নিউজ