শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা অস্ট্রেলিয়াতে দলের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিল পুলিশ ঢাকার চারপাশের নদীদূষণ ঠেকাতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ পর্তুগালে প্রথমবার ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু ইরান যুদ্ধে মার্কিন ‘প্রায় সব’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা শেষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য- প্রধানমন্ত্রী জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ডকুমেন্টারিতে খালেদা জিয়া ও আবু সাঈদের ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আক্ষেপ

মেসির বকেয়া পারিশ্রমিক পরিশোধ করছে বার্সেলোনা

মেসির বকেয়া পারিশ্রমিক পরিশোধ করছে বার্সেলোনা

অর্থনৈতিক সংকটের কারণে চুক্তি নবায়ন করতে না পেরে ২০২১ সালে নাটকীয়ভাবে বার্সেলোনাকে ছেড়ে যান লিওনেল মেসি। এর মধ্যদিয়ে শেষ হয় দু’পক্ষের দুই দশকের সম্পর্ক, অশ্রুসিক্ত বিদায় নেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু ক্লাব ছাড়লেও মেসি কাতালান ক্লাবটি থেকে পারিশ্রমিক বকেয়া রেখে যান। এর মধ্যে আরও চার বছর পেরিয়ে গেলেও কাতালান ক্লাবটি আর তার সেই বকেয়া পরিশোধ করেনি। অবশেষে এলএমটেন তার সেই বকেয়ার প্রায় ৬ মিলিয়ন ইউরো (৮৫ কোটি টাকার বেশি) হাতে পেতে চলেছেন।

২০২০ সালে বার্সেলোনার সঙ্গে মেসির শেষ চুক্তি অনুযায়ী, তিনি কিস্তিতে ৪৮ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বার্সেলোনার চরম আর্থিক সংকটের কারণে শেষ কিস্তির অর্থ বকেয়া থেকে যায়। শুধুমাত্র মেসিই নন, তৎকালীন আর্থিক দুর্দশার কারণে স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেটস, ফিলিপে কুতিনহো, উসমান দেম্বেলে এবং সাবেক ম্যানেজার রোনাল্ড ক্যোম্যানের মতো আরও কয়েকজন খেলোয়াড় ও কোচের পারিশ্রমিকও বকেয়া পড়েছিল।

করোনাভাইরাস মহামারীর সময়কালে বার্সেলোনার এই আর্থিক সংকট শুরু হয়। তৎকালীন সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউকে মেসির ক্লাব ছাড়ার অন্যতম কারণ হিসেবেও দায়ী করা হয়, কারণ তিনি করোনা-পরবর্তী আর্থিক বিষয়াদি সামলাতে হিমশিম খেয়েছিলেন। যদিও বকেয়া পরিশোধের বিষয়টি এতদিন আড়ালে ছিল, তবে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে যে, বার্সা অবশেষে মেসির বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু করেছে।

বার্সেলোনা তাদের আর্থিক সমস্যা নিয়ে এখনও পুরোপুরি মুক্তি পায়নি। সদ্য সমাপ্ত মৌসুমের শুরুতেও দানি ওলমো এবং পাউ ভিক্টরদের লা লিগায় রেজিস্ট্রেশন নিয়ে ক্লাবটি ঝামেলায় পড়েছিল, যা পরে আদালতের রায়ে মীমাংসা হয়।

এদিকে, সম্প্রতি বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে রেকর্ড পারিশ্রমিক ইস্যুতে আবারো আলোচনায় আসেন মেসি। বার্তা সংস্থা এপি’র তথ্যমতে, মেসি মায়ামিতে যে বেতন পান তা এমএলএসের ২১টি দলে থাকা খেলোয়াড়দের মোট বেতনের চেয়েও বেশি। মায়ামিতে মেসির বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা)।

বর্তমানে ফিফা ক্লাব বিশ্বকাপের খেলায় ব্যস্ত মেসি ও তার দল মায়ামি। প্রথমবার টুর্নামেন্টটিতে অংশ নিয়ে ফ্লোরিডার ক্লাবটি শেষ ষোলো নিশ্চিত করেছে। নকট আউট পর্বের ম্যাচে তারা মুখোমুখি হবে মেসির সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে। আজ রোববার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। মায়ামি গ্রুপপর্বে ৩ ম্যাচে এক জয় ও দুই ড্র নিয়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করে।