বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
কুমিল্লায় সীমান্ত থেকে উদ্ধারকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রক্রিয়া যেভাবে শুরু করছে আইসিসি ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার- রাহুল গান্ধী জ্বালানি সংকট মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন হলিউডের মেগাস্টার টম ক্রুজের মেয়ে কিংবদন্তির প্রত্যাবর্তন: চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ জিদান জাপানে ভূমিকম্পে ধসে হাসপাতালে অর্ধশত মানুষ, সুনামি সতর্কতা প্রত্যাহার বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৬৪ শিক্ষার্থী : রোড সেফটি ফাউন্ডেশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: সিইসি আজ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ জাতীয় সংসদে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সভাপতি এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুর পর সদস্যদের পারস্পরিক পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য এমপি মো. শহিদুল ইসলাম, এমপি মো. হাসান রাজীব প্রধান, এমপি জহরত আদিব চৌধুরী, এমপি মাহমুদা হাবীবা, এমপি মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং এমপি মো. আবুল হাসনাত অংশ নেন।

বৈঠকে ঢাকা ও বেইজিংয়ের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের কথা তুলে ধরে বিশ্ব ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা ও কৌশলগত গুরুত্ব বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব গভীর করা, সংসদীয় প্রতিনিধিদলের সফর বৃদ্ধি এবং দুই দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি নিরসনে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসারের বিষয়ে আলোকপাত করেন সদস্যরা।