শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

কার্তিকের সঙ্গে প্রেম, হু হু করে পারিশ্রমিক বাড়ালেন শ্রীলীলা!

কার্তিকের সঙ্গে প্রেম, হু হু করে পারিশ্রমিক বাড়ালেন শ্রীলীলা!

বলিউড তারকা আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’-এ আইটেম নেচেছিলেন দক্ষিণী নায়িকা শ্রীলীলা। ছবির গান ‘কিসিক’-এ তাঁর শরীরী হিল্লোল নজর কেড়েছিল দর্শকের। সেই থেকেই জনপ্রিয়তায় শ্রীলীলা। যদিও কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনেও এখন নেটপাড়ায় পরিচিত মুখ তিনি।

‘পুষ্পা ২’-এ শুধুমাত্র ‘কিসিক’-এ পারফর্ম করার জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। যেখানে এর আগে তিনি একটা গোটা ছবির জন্য ৩.৫-৪ কোটি টাকা নিতেন। শুধুমাত্র একটা গানেই ২ কোটির দর হাঁকিয়েই থামেননি শ্রীলীলা‌। বিনোদন জগতের অন্দরের গুঞ্জন, এখন নাকি নিজের পারিশ্রমিক দু’গুণ বাড়িয়েছেন অভিনেত্রী। প্রায় ৭ কোটির দর হাঁকিয়েছেন শ্রীলীলা।

এদিকে খবর, অখিল আক্কিনেনির আগামী ছবি ‘লেনিন’ থেকেও নাকি সরে দাঁড়িয়েছেন তিনি। এর কারণ ছবির চিত্রনাট্য নাকি পারিশ্রমিক বাড়ানো নিয়ে কোনও সমস্যা? তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। এমনকী এই বিষয়ে অভিনেত্রীর তরফেও কোনও মন্তব্য আসেনি।

প্রসঙ্গত, অনুরাগ বসুর পরিচালনায় ‘আশিকি ৩’ ছবিতে জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা ছড়িয়েছিল নতুন জুটিকে নিয়ে। এই ছবিতে শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধতে গিয়ে নাকি বাস্তবেও নায়িকার প্রেমে পড়েছেন কার্তিক। বলিউডের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। যদিও এই মুহূর্তে নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কার্তিক-শ্রীলীলা।