মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী নারী উদ্যোক্তাদের নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি

প্রথমবার এক ফ্রেমে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা ও চঞ্চল চৌধুরী!

প্রথমবার এক ফ্রেমে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা ও চঞ্চল চৌধুরী!

কঠিন বাস্তবের মুখোমুখি হলে কি পিছু হটে প্রেম? চেনা মানুষও হয়ে ওঠে অচেনা? ২৫ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনায় বদলে যায় দুটো জীবন। আর বর্তমানে অতীত ফিরে এসে বদলে দেয় তিনটে জীবনের সমীকরণ। এই গল্প নিয়েই আসছে বাংলা ছবি ‘ত্রিধারা’।

ওপার বাংলার অমিত মুখোপাধ্যায়ের প্রযোজনায়, পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। এই ছবির কাহিনিও তাঁর লেখা। সূত্রের খবর, ছবির মুখ্য তিন চরিত্রে দেখা যেতে পারে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

গল্পের মোড়ে একটি ঘটনায় তিন তারকার জীবন বদলে যাবে। হঠাৎই সবকিছু ওলটপালট করে ফিরে আসবে ২৫ বছর আগের হারিয়ে যাওয়া প্রেম। এরপর তিন খাতে বইবে তিনজনের গল্প, এই নিয়েই তৈরি হবে ‘ত্রিধারা’। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আবারও এপার বাংলার ছবিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। অন্যদিকে, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এটাই হতে চলেছে তাঁর প্রথম কাজ।

যদিও এই ছবির ভাবনা এখন প্রাথমিক পর্যায়ে। চলছে কথাবার্তা, তাই এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ ছবির নির্মাতারা।