সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীনের রাষ্ট্রদূত পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প চট্টগ্রামে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ : নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড হামের জিনগত পরিবর্তন হয়নি, আক্রান্ত বেশি ৯ মাসের নিচে- আইসিডিডিআর’বির অনুসন্ধান সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না- মির্জা ফখরুল জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল কায়েস ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা,দেশ ছাড়তে প্রস্তুতি নিন বেশি দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিল : কৃষিমন্ত্রী

অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল কায়েস

ক্রীড়া প্রতিবেদকঃ অনেক দিন আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইমরুল কায়েস। থিতু হয়েছেন কোচিং পেশায়। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সম্পন্ন করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউ-এর তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্স সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে কোর্সটি সম্পন্ন করার সুযোগ করে দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে আন্তরিক কৃতজ্ঞতা।’

কোচিং ক্যারিয়ারে এটি তার জন্য একটি দারুণ অভিজ্ঞতা। এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজে লাগাতে চান তিনি। তার ভাষায়, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা আগামী প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে এবং নিজের সেরাটা দিতে আরও অনুপ্রাণিত করবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউকে আবারও ধন্যবাদ জানিয়ে তিনি কোর্সটিকে নিজের কোচিং জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এ দিকে চলতি মাসে অস্ট্রেলিয়া যাবেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। সেখানে টপ টি-টোয়েন্টিতে অংশ নিবে দল। সেই দলের কোচিং প্যানেলে থাকবেন ইমরুল।