শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা অস্ট্রেলিয়াতে দলের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিল পুলিশ ঢাকার চারপাশের নদীদূষণ ঠেকাতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ পর্তুগালে প্রথমবার ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু ইরান যুদ্ধে মার্কিন ‘প্রায় সব’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা শেষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য- প্রধানমন্ত্রী জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ডকুমেন্টারিতে খালেদা জিয়া ও আবু সাঈদের ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আক্ষেপ

অবশেষে বিয়ে করছেন রোনালদো, কবে-কোথায়?

স্পোর্টস ডেস্কঃ প্রায় এক দশক ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ একসঙ্গে বসবাস করছেন। এই সময়টায় তার নিজেদের পরিবারও গড়ে তুলেছেন। ক্যারিয়ারের বড় বড় মুহূর্তগুলোও ভাগাভাগি করেছেন। তবে ইদানিংকালে বেশকিছু বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দাবি করা হয়েছে, দুজনই বিয়ে করতে যাচ্ছেন শিগগিরই।

এরপরও একটি প্রশ্ন সামনে চলেই আসে — এত বছর একসঙ্গে থাকার পরও কেন এখনো বিয়ে করেননি তারা?

তবে এটি গোপন কিছু নয়। ক্রিশ্চিয়ানো এটি কখনো লুকাতেও চাননি। রোনালদো একাধিকবার বলেছেন, তারা দুজন যখন মনে করবেন উপযুক্ত সময় এসেছে তখনই বিয়ে করবেন।

চারপাশের একের পর এক গুঞ্জনের পরও তারা দুজন প্রায় এক দশকের মতো সময় ধরে একসঙ্গে রয়েছেন। চারপাশের কোনো আলোচনা তাদের মাঝে প্রভাব ফেলে না কখনোই।

ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো আরও জানান, জর্জিনাকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটিও ছিল একেবারেই সাধারণ। কোনো বিলাসবহুল ভ্রমণ কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, গভীর রাতে হঠাৎ করেই তিনি বিয়ের প্রস্তাব দেন।

রোনালদোর ভাষ্য, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটিটি হাতে পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি। সঙ্গে সঙ্গেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। ঠিক সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং অপ্রত্যাশিতভাবে জীবনের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে যায়।

তাই এত বছর পরও বিয়ের নির্দিষ্ট তারিখ নিয়ে গুঞ্জন বা ‘এত দেরি কেন’ এসব আলোচনা রোনালদো ও জর্জিনার কাছে খুব একটা গুরুত্ব বহন করে না। তাদের বিশ্বাস, সঠিক সময় এলেই আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায় শুরু করবেন তারা।