সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী নারী উদ্যোক্তাদের নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না: মির্জা আব্বাস

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত। তাই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র সফল হবে না।

আজ রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে একটি মহল। নির্বাচন নিয়ে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলেও জানান তিনি।

এসময়, মির্জা আব্বাস দ্রুত স্ংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।