শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

মনোহরগঞ্জে সরকারি ন্যায্য মূল্যের চাল পাচারকালে ডিলার আটক

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপলাসার ইউনিয়নের বড় কাচি থেকে সরকারি ন্যায্য মূল্যের ৭ বস্তা চালসহ ডিলারকে আটক করেছে জনতা। জানা যায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপলাসার ইউনিয়নের ডিলার বড় কাচি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হাসান সুজনের গোডাউন থেকে সরকারি ন্যায্য মূল্যের ৭ বস্তা চাল অটোরিকশায় করে পাচারকালে নোয়াখালী সিমান্ত ছোট কাচি থেকে জনতা চালসহ সুজনকে আটক করে। স্থানীয় জনতা ৯৯৯ কল দিয়ে জানালে পুলিশ গিয়ে চাল উদ্ধারসহ সুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
চাল উদ্ধারের পর শনিবার উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি ঘটনাস্থল বিপলাসার উত্তর বাজারে অবস্থিত গোডাউনে তদন্ত করতে গেলে মাস্টার রোলের সাথে ২৪ বস্তা মোট ১২শ কেজি চালের গড়মিল পাওয়া যায়। পরে খাদ্য অফিসের অফিস সহকারী মামুনুর রশীদ বাদী হয়ে এক জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
চাল উদ্ধারের পর ন্যায্য মূল্যের চাল কালোবাজারে বিক্রির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। স্থানীয়রা জানান ডিলার সুজন সরকারি চাল উপকার ভোগীদের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দিত। প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। চাল পাচারের ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসছে এলাকার সাধারণ মানুষ।