মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক ঢাকায় যানজট নিরসনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি : স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের চিঠি মানবিক আবেদন জানিয়ে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ মনোহরগঞ্জ ইউএনও’র সঙ্গে উন্নয়ন ফোরামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশের নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী সৌদি আরবে হুথিদের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচন কমিশনের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম সব শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে সোলার প্যানেল বসানো হবে : শিক্ষা সচিব জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড নয় মাসে ‘আমরা টেকনোলজিস’-এর লোকসান বেড়েছে প্রায় ৯০ শতাংশ। এক সিরিজের ১৪ পুরস্কার এবং আরো যেসব রেকর্ড হলো

মক্কা জোটে নতুন দেশ যোগ দিতে পারবে, পূরণ করতে হবে শর্ত

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ বা মক্কা প্রতিরক্ষা জোটে ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করার সুযোগ থাকবে। তবে নতুন কোনো দেশকে সরাসরি সদস্য করা হবে না। এ ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত, নিয়ম ও মানদণ্ড পূরণ করতে হবে।

সোমবার (৩১ আগস্ট) ইস্তাম্বুলে মক্কা চুক্তির আওতায় গঠিত স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির প্রথম বৈঠকের পর এ কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তিনি বলেন, জোট অন্য যে কোনো দেশের অংশীদারত্ব ও অংশগ্রহণের জন্য উন্মুক্ত। তবে সম্ভাব্য সদস্যদের জন্য কিছু শর্ত, নিয়ম ও মানদণ্ড থাকবে।

নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে তাৎক্ষণিক কোনো দেশের নাম ঘোষণা করা হয়নি। বরং ফিদানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, আগে তিন দেশের জোটকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, কোনো মিত্র দেশ জোটে যোগ দিতে চাইলে তার আগে জোটটির কার্যক্রম সঠিকভাবে পরিচালনার মতো কাঠামো তৈরি করতে হবে। তবে ভবিষ্যতে জোটটি সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইস্তাম্বুলের বৈঠকেই জোটটির প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’।

জোটের কাজ পরিচালনার জন্য সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রথম তিন বছরের জন্য এই সচিবালয়ের মহাসচিব হবেন পাকিস্তানের একজন প্রতিনিধি।

বৈঠকে তিন দেশ যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং যৌথ প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদনের বিষয়েও কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

অন্য জোটের সঙ্গে সম্পর্কও থাকবে

মক্কা ডিফেন্স অ্যালায়েন্সে নতুন দেশ যুক্ত হলেও সংশ্লিষ্ট দেশগুলোর অন্য আন্তর্জাতিক চুক্তি বা জোটের প্রতি দায়িত্ব বাতিল হবে না।

হাকান ফিদান স্পষ্ট করেছেন, নতুন জোটে অংশগ্রহণের কারণে সদস্য দেশগুলোর বিদ্যমান অন্য চুক্তি বা জোটের দায়িত্ব শেষ হবে না। এ ছাড়া ফিদান বলেছেন, মক্কা ডিফেন্স অ্যালায়েন্স কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত নয়।

অন্য দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে জোটটি কাজ করবে।

সূত্র: ডন