সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আগামীকাল ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় কুমিল্লায় এক মাসে খুন, চুরি ও মাদক অপরাধে ৫৮৫ মামলা এশিয়ান গেমসের আগে অনুশীলনে শান্তদের জন্য ‘ড্রপ ইন উইকেট’ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মী গ্রেপ্তার তারা দেশের মানুষের সাথে বার বার প্রতারণা করেছে : রুহুল কবির রিজভী নাঙ্গলকোটে সোনালী লাইফের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল,

কুমিল্লায় মাদক সেবন ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদকঃ  মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে কুমিল্লায় সমাবেশ ও র‍্যালি করেছে পুলিশ। একই দিনে কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কোতয়ালী মডেল থানার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে এর বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বিবির বাজার এলাকায় একটি র‍্যালি বের করা হয়।

পুলিশ জানায়, একই দিন কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হয়।

আদালতে সংক্ষিপ্ত বিচার শেষে দোষ স্বীকার করায় দুই আসামিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। অপর একজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা দেওয়া হয়।

এ ছাড়া চারজনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে জরিমানা এবং একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। বাকি চারজনকে এক হাজার টাকা করে এবং ছয়জনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিচার কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অর্থাৎ মোট ১৮ জনকেই সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আওতায় আনা হয়েছে।

পুলিশের এ ধরনের দ্রুত বিচার কার্যক্রমে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, মাদক সেবন ও অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা জনমনে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকের বিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।