মোঃ আবুল খায়ের, (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার উওরহাওলা ইউনিয়ন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মোঃ আবুল কালাম ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পদসভা করেন।বাদ মাগরিব ইউনিয়নের মুন্সীর হাটে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,বিএনপি কৃষিবান্দব, বিএনপি সরকার গঠন করলে কৃষকের জন্য কৃষিজ পন্য স্বল্প মূল্যে সরবরাহ করা হবে। ফ্যামেলি কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে সহযোগিতা করা হবে।
তাছাড়া স্কুল কলেজে, মাদ্রাসা, ব্রিজ কালভার্ট রাস্তাঘাটসহ অভূতপূর্ন উন্নয়ন সাধন করা হবে। তিনি আরো বলেন আপনারা যদি তারেক রহমান কে প্রধানমন্ত্রী করতে চান তাহলে এ আসনে ধানের শীষের প্রতিককে বিপুল ভোটে জয়ী করতে হবে।