সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আগামীকাল ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় কুমিল্লায় এক মাসে খুন, চুরি ও মাদক অপরাধে ৫৮৫ মামলা এশিয়ান গেমসের আগে অনুশীলনে শান্তদের জন্য ‘ড্রপ ইন উইকেট’ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মী গ্রেপ্তার তারা দেশের মানুষের সাথে বার বার প্রতারণা করেছে : রুহুল কবির রিজভী নাঙ্গলকোটে সোনালী লাইফের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল,

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি রাজশাহীতে চলছে শোকের মাতম। দূর-দূরান্ত থেকে আসা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। থেমে থেমে ভেসে আসছে কান্নার রোল। স্বজনরা একে অপরকে জড়িয়ে বিগত সময়ের কথা বলে আহাজারি করছেন। হঠাৎ করে রিফাতের এমনভাবে চলে যাওয়ায় যেন স্বজনরা সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলেছেন।

নিহত তাসনিম রিফায়াত জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল হকের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে রিফায়াত ছিলেন মেজ। তার আড়াই বছরের এক কন্যা সন্তান রয়েছে। তার নাম রাফতা তাসলিম ইকরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) সকালে স্বজনরা জানান, কারিগরি থেকে এসএসসি পাসের পর রাজশাহী সিটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন তিনি। সেখানে অধ্যয়নরত অবস্থায় তার সেনাবাহিনীতে চাকরি হয়। তিনি সেনাবাহীনিতে প্রায় ১০ বছর ধরে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।

নিহত সেনাসদস্য তাসনিম রিফাতের ভাই দিপ্ত বলেন, সেখানে সেনাবাহীনির অনুষ্ঠানিকতা শেষে রাজশাহীতে নিয়ে আসা হবে মরদেহ। তারপর দুপুর হয়ে যেতে পারে। সামাজিক কবরস্থানে দাফনের জন্য কবর খনন চলছে। আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আর এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করি।