সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আগামীকাল ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় কুমিল্লায় এক মাসে খুন, চুরি ও মাদক অপরাধে ৫৮৫ মামলা এশিয়ান গেমসের আগে অনুশীলনে শান্তদের জন্য ‘ড্রপ ইন উইকেট’ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মী গ্রেপ্তার তারা দেশের মানুষের সাথে বার বার প্রতারণা করেছে : রুহুল কবির রিজভী নাঙ্গলকোটে সোনালী লাইফের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল,

বিমানবন্দরে সাত যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ

বিশেষ প্রতিনিধিঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে ফ্লাইটে ঢাকায় আসা সাত যাত্রীর ব্যাগে মিলেছে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ; যার বাজারমূল্য আনুমানিক  ৭ লাখ ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে বিদেশি মদ থাকার তথ্য পাওয়া যায়। ফ্লাইটটি গত ৮ সেপ্টেম্বর আনুমানিক পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজন যাত্রীদের ওপর নজর রাখেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। পরে একে একে তাদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় সাত যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া যায়।

তল্লাশিতে আজমুল হক নামে এক যাত্রীর ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ পাওয়া যায়। এ ছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩.৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩. ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। সব মিলিয়ে সাত যাত্রীর কাছ থেকে ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

এনবিআর বলছে, একই ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়ার বিষয়টি কেবল ব্যক্তিগতভাবে বহনের ঘটনা, নাকি এর পেছনে সমন্বিত কোনো পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হবে।