মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মনোহরগঞ্জে ভোট কেন্দ্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত কুমিল্লার সুয়াগাজীতে লাকসাম- মনোহরগঞ্জ নেতৃবৃন্দের অংশগ্রহণ কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সামিরা আজিম দোলার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক মনোহরগঞ্জ উপজেলা উওরহাওলা ইউনিয়ন বিএনপির গনসংযোগ ও জনসভা মনোহরগঞ্জে উপজেলা অধিকার পরিবেশ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময় উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীমউদ্দীনের মায়ের মৃত্যু মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ঝলমে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন কুমিল্লা-৯ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মীর আবু বকর ‘র প্রার্থীতা বৈধ ঘোষণা কুমিল্লার-৯ আসনের প্রার্থীদের যাছাই বাছাই সম্পন্ন: মোঃ আবুল কালামের প্রার্থীতা বৈধ ঘোষণা মরহুমা খালেদা জিয়ার কবরজিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম কুমিল্লার “লাকসাম ফেয়ার হেল্থ হাসপাতালের” ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জে ভোট কেন্দ্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত

মোঃ আবুল খায়ের, (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন ও তাদের অধীনস্থ ইউনিটসমূহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়োজিত রয়েছে। এ প্রেক্ষাপটে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৫ সিগন্যাল ব্যাটালিয়ন চারটি ভিন্ন উপজেলায় সেনা ক্যাম্প স্থাপন করেছে। এসবের মধ্যে মনোহরগঞ্জ উপজেলা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ এলাকা।
আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে – এমন যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলার লক্ষ্যে সেনা সদস্যদের নিয়মিতভাবে প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ মনোহরগঞ্জ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে একটি পরিস্থিতিনির্ভর মহড়া (Situational Training Exercise) আয়োজন করা হয়।
উক্ত মহড়ায় এমন একটি কাল্পনিক পরিস্থিতির অবতারণা করা হয়, যেখানে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি অকস্মাৎ মিছিল করে এসে ভোটকেন্দ্রের বাহিরে অপেক্ষারত অতর্কিত হামলা চালায় এবং জনমনে আতংক সৃষ্টি করে। তাদের অতর্কিত হামলায় সাধারণ ভোটাররা ভীত হয়ে যায় এবং ভোট প্রদানে নিরুৎসাহিত হয়। একই সময়ে তারা সাধারণ জনগণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করার চেষ্টা করে।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ঘটনার সংবাদ পাওয়া মাত্র পেট্রলরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে গমন করে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের নিষ্ক্রিয় করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক করে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
উক্ত মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।