বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী মক্কা নগরীর দক্ষিণে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা, সৌদির হুঁশিয়ারি সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ কুমিল্লায় অটোরিকশার জন্য দুই চালককে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক ঢাকায় যানজট নিরসনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি : স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের চিঠি মানবিক আবেদন জানিয়ে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ মনোহরগঞ্জ ইউএনও’র সঙ্গে উন্নয়ন ফোরামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশের নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী সৌদি আরবে হুথিদের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশ গঠন প্রক্রিয়া চলছে: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার নিরাপত্তা, জনসংখ্যা ও মানুষের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের নতুন যাত্রা শুরু প্রস্তাবের কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রক্রিয়াটি এগিয়ে নেয়ার কাজ চলছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভায় বক্তব্যে গণপূর্তমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর প্রস্তাবের কথা জানান।

তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন হয়েছে ১৫ বছর কিন্তু মেট্রোপলিটন পুলিশ হয় নি এতদিনেও। তবে এই সরকার খুব দ্রুতভাবে কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ নিয়েছে। এতে কুমিল্লা জেলা পুলিশের উপর চাপ কমবে এবং পুলিশের জনবল বাড়লে নগরী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

এদিকে, কুমিল্লা জেলার সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে দেশের সব রাজনৈতিক দলের পররাষ্ট্রনীতি অভিন্ন। তিনি বলেন, আমরা জাতীয় রাজনীতি ভিন্ন ভিন্নভাবে করলেও যার যার অবস্থান থেকে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে আমাদের পররাষ্ট্রনীতি এক। তাই সংকট মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই।

অন্যদিকে সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সাধারণ মানুষের কাছে দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দেয়া এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা

সভায় আরও বক্তব্য রাখেন, সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া,কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের এমপি ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, র‌্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এবং কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সরকারি দপ্তরের প্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।