মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ঢাকায় যানজট নিরসনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি : স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের চিঠি মানবিক আবেদন জানিয়ে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ মনোহরগঞ্জ ইউএনও’র সঙ্গে উন্নয়ন ফোরামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশের নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী সৌদি আরবে হুথিদের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচন কমিশনের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম সব শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে সোলার প্যানেল বসানো হবে : শিক্ষা সচিব জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড নয় মাসে ‘আমরা টেকনোলজিস’-এর লোকসান বেড়েছে প্রায় ৯০ শতাংশ। এক সিরিজের ১৪ পুরস্কার এবং আরো যেসব রেকর্ড হলো বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের বৈঠক

ঢাকায় যানজট নিরসনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় যানজট নিরসনে সরকার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো বাস্তবায়নে সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা শহরের মেগা প্রজেক্টের কারণে উদ্ভূত যানজট রোধ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত সমন্বয়ের জন্য। যেমন বাস স্ট্যান্ডগুলো আমরা শিফটিং করছি। গ্যাপ টাইমের মধ্যে বাসগুলো কোথায় থাকবে সেই সিদ্ধান্ত দিয়েছে এবং সেটার একটা ডেভেলপমেন্ট হয়েছে। মহাখালী বাস স্ট্যান্ড নিয়ে, ফুলবাড়িয়াটা নিয়ে এবং আমরা এই বাস স্ট্যান্ডগুলো শহরের বাইরে নিয়ে যাব, সেই জায়গা নির্ধারণ করা হয়েছে। সেগুলো অ্যাকুইজিশন হবে, ডেভেলপমেন্ট হবে, এগুলো সারফেসে আসছে। দৃশ্যমান হতে কিছু সময় লাগবে। কিন্তু আমরা পরিকল্পনাটা এখন ফাইনালাইজ করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মাঝেমধ্যে তাদের কিছু কিছু অপতৎপরতা চালায়, সেটা দৃশ্যমান। তার অংশ হিসেবে ফজরের নামাজের পরেও মাঝেমধ্যে দুই একটা মিছিল করে ভিডিও-টিডিও করে, সেটা আমরা দেখেছি অল্পসংখ্যক লোক নিয়ে।