বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী মক্কা নগরীর দক্ষিণে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা, সৌদির হুঁশিয়ারি সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ কুমিল্লায় অটোরিকশার জন্য দুই চালককে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক ঢাকায় যানজট নিরসনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি : স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের চিঠি মানবিক আবেদন জানিয়ে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ মনোহরগঞ্জ ইউএনও’র সঙ্গে উন্নয়ন ফোরামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশের নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী সৌদি আরবে হুথিদের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শ্রীলঙ্কার বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা যেন হ্যারি ব্রুকের জন্য পয়মন্ত। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে সুপার এইটে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার। গতকাল করলেন আরেকটি শতক, এবার শ্রীলঙ্কার বিপক্ষে।

মাত্র ৪২ বলে ৮ চার ও ৬ ছয়ে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ব্রুক। আইসিসি পূর্ণ সদস্য দেশের প্রথম অধিনায়ক হিসেবে এক বছরের মধ্যে দুটি সেঞ্চুরির রেকর্ড হলো তার। মঙ্গলবার ক্যারিয়ার সেরা ইনিংস খেলে থেমেছেন ব্রুক। ৪৯ বলে করেছেন ১১৪ রান।

পূর্ণ সদস্য দেশের হয়ে তিনটি আন্তর্জাতিক ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির অভিজাত তালিকায় শীর্ষে উঠে এলেন ব্রুক। ২০০৬ সালে অধিনায়ক হিসেবে সাতটি সেঞ্চুরিতে টেস্টে রেকর্ড গড়েন রিকি পন্টিং। বিরাট কোহলি ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ছয়টি ওয়ানডে সেঞ্চুরি করেন। ২০২৬ সালে ব্রুক টি-টোয়েন্টিতে সিংহাসন দখল করলেন।

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির আরেকটি অনন্য তালিকায় নাম লেখালেন ব্রুক। তার দুটি সেঞ্চুরি এসেছে ২৩ ইনিংসে, যেখানে রোহিত শর্মা ও বাবর আজম যথাক্রমে ৬২ ও ৭৮ ইনিংস খেলে তিনটি করে সেঞ্চুরি করেন।

ব্রুকের অনবদ্য ইনিংসে ৪ উইকেটে ২৫৪ রান করেছিল ইংল্যান্ড। তারপর শ্রীলঙ্কাকে ১৩৫ রানে অলআউট করে ১১৯ রানের বড় জয় পায় স্বাগতিকরা।