বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
এলএনজিতে ভর করে দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী মক্কা নগরীর দক্ষিণে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা, সৌদির হুঁশিয়ারি সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ কুমিল্লায় অটোরিকশার জন্য দুই চালককে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক ঢাকায় যানজট নিরসনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি : স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের চিঠি মানবিক আবেদন জানিয়ে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ মনোহরগঞ্জ ইউএনও’র সঙ্গে উন্নয়ন ফোরামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশের নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী সৌদি আরবে হুথিদের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

এলএনজিতে ভর করে দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

নিজস্ব প্রতিবেদকঃ দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় দেশে জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহ হয়েছে ২ হাজার ৪৭৮ দশমিক ১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর আগে ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় সরবরাহ ছিল ২ হাজার ৩৪৫ দশমিক ৩ এমএমসিএফডি। অর্থাৎ একদিনের ব্যবধানে গ্যাসের সরবরাহ বেড়েছে ১৩২ দশমিক ৮ এমএমসিএফডি, যা প্রায় ৫ দশমিক ৭ শতাংশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে গত দুই দিনের প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে গ্যাস উৎপাদন ও সরবরাহের মোট সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। এর বিপরীতে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় সরবরাহ হয়েছে ২ হাজার ৪৭৮ দশমিক ১ এমএমসিএফডি, যা মোট সক্ষমতার ৬৪ দশমিক ৩ শতাংশ। আগের দিন সরবরাহ হয় সক্ষমতার ৬০ দশমিক ৯ শতাংশ। এ হিসাবে একদিনে সক্ষমতা ব্যবহারের হারও বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

গ্যাসের সরবরাহ বাড়ার প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বেড়ে যাওয়া। পেট্রোবাংলার হিসাবে, আরপিজিসিএলের মাধ্যমে এলএনজি থেকে গ্যাস সরবরাহ ১৪ সেপ্টেম্বর ছিল ৭৩১ দশমিক ৬ এমএমসিএফডি। ১৫ সেপ্টেম্বর তা বেড়ে হয়েছে ৮৫৮ দশমিক ৪ এমএমসিএফডি। অর্থাৎ একদিনে এলএনজি থেকে গ্যাস সরবরাহ বেড়েছে ১২৬ দশমিক ৮ এমএমসিএফডি, যা প্রায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

এসময় দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকেও উৎপাদন সামান্য বেড়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উৎপাদন ৪৮২ দশমিক ৪ থেকে বেড়ে ৪৮৩ এমএমসিএফডি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) উৎপাদন ১০০ দশমিক ৩ থেকে বেড়ে হয়েছে ১০৭ দশমিক ৭ এমএমসিএফডি। তবে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উৎপাদন ১৩৯ দশমিক ২ এমএমসিএফডি-তে অপরিবর্তিত রয়েছে।

তবে, এসময় আন্তর্জাতিক কোম্পানিগুলোর (আইওসি) গ্যাস উৎপাদন সামান্য কমেছে। গত ১৪ সেপ্টেম্বর আইওসিগুলোর উৎপাদন ছিল ৮৯১ দশমিক ৭ এমএমসিএফডি। পরদিন তা কমে দাঁড়িয়েছে ৮৮৯ দশমিক ৯ এমএমসিএফডি। এর মধ্যে শেভরনের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন ৭২৪ দশমিক ৮ থেকে কমে ৭২০ এমএমসিএফডি হয়েছে।

জালালাবাদে উৎপাদন ১২১ দশমিক ১ থেকে বেড়ে হয়েছে ১২৩ দশমিক ৮ এমএমসিএফডি। তিতাসের উৎপাদনও ৩২৯ দশমিক ৬ থেকে বেড়ে ৩৩০ দশমিক ৮ এমএমসিএফডি হয়েছে।

সব মিলিয়ে প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদনে বড় পরিবর্তন না হলেও এলএনজি সরবরাহ বাড়ার কারণেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে।