শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি না করে, ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান : উপদেষ্টা মাহদী আমিন ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা মোদিকে তার ৭৬তম জন্মদিনে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে যা বললেন শ্রীলেখা চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য বিএনপি নেতা ইদ্রিস মিয়া ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি, ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ধানমন্ডির দুই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল ক্রীড়া মন্ত্রণালয় কনসার্টে দুই পক্ষের সংঘর্ষ : জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ মাস্কাটে হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার যেকোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী সৌদি আরব বিকল্প পথে তেল পাঠাবে , কমলো দাম গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নের কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বর্তমানে সমাপ্তির দিকে যাচ্ছে : ট্রাম্প পর্যটন খাতকে টেকসই ও আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী

ভক্তদের ‘কিং’ নিয়ে দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্কঃ শাহরুখ ভক্তদের জন্য বছরের শেষটা ছিল চরম প্রতীক্ষার। বহুল আলোচিত সিনেমা ‘কিং’ নিয়ে নেটপাড়ায় কয়েক দিন ধরেই ভেসে বেড়াচ্ছিল এক হতাশার খবর হয়তো পিছিয়ে যাচ্ছে ছবিটির মুক্তির তারিখ! স্বভাবতই প্রিয় অভিনেতার ছবি দেখতে আরও দেরি হবে ভেবে আশাহত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তবে সব জল্পনা-কল্পনায় জল ঢেলে অবশেষে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন বলিউড বাদশা নিজে।

সম্প্রতি সামাজিক যোগাযো গমাধ্যমে ভক্তদের সঙ্গে এক ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন শাহরুখ খান। সেখানে এক অনুরাগী সরাসরি জানতে চান, ‘কিং’ মুক্তির দিনক্ষণ কি সত্যি পিছিয়ে যাচ্ছে? ভক্তকে আশ্বস্ত করে শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত সময়সূচিতে কোনো পরিবর্তন আসেনি। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।

ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে থাকলেও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো টিজার, ট্রেলার বা অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়নি। এ নিয়ে ভক্তদের মধ্যে জমানো ক্ষোভ ও অভিযোগের শেষ নেই।

সেশনে এক ভক্ত লেখেন, ‘বাদশা, কিং নিয়ে কিছু তো আপডেট দিন! ট্রেলারের জন্য আর কত দিন অপেক্ষা করব?’ জবাবে হাসিমুখেই অভিনেতা বলেন, ‘দর্শকদের বেশি দিন অপেক্ষায় রাখা হবে না। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগেই ধাপে ধাপে প্রকাশ করা হবে এর সব ঝলক।’

শুটিংয়ের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ জানান, এই সিনেমার কাজ করাটা খুব একটা সহজ ছিল না। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় বেশ কয়েকবার মারাত্মক চোট পেয়েছিলাম। ফলে অনেকবার কাজ থামিয়ে দিতে হয়েছিল। তবে এখন ভাঙাচোরা শরীর একদম ঠিক হয়ে গেছে এবং শুটিংয়ের বড় অংশ শেষ। ফলে এখন সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে।’

উল্লেখ্য, ‘ডাঙ্কি’র পর ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও দুর্ধর্ষ অ্যাকশন অবতারে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এই ছবির বড় চমক হলো, এতে প্রথমবার বাবা-মেয়ে হিসেবে এক পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ ও সুহানা খান। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় তারকাদের।