শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি না করে, ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান : উপদেষ্টা মাহদী আমিন ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা মোদিকে তার ৭৬তম জন্মদিনে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে যা বললেন শ্রীলেখা চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য বিএনপি নেতা ইদ্রিস মিয়া ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি, ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ধানমন্ডির দুই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল ক্রীড়া মন্ত্রণালয় কনসার্টে দুই পক্ষের সংঘর্ষ : জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ মাস্কাটে হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার যেকোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী সৌদি আরব বিকল্প পথে তেল পাঠাবে , কমলো দাম গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নের কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বর্তমানে সমাপ্তির দিকে যাচ্ছে : ট্রাম্প পর্যটন খাতকে টেকসই ও আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী

ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধ বা অবসায়নের প্রস্তাবে অনুমোদন

নিজস্ব প্রতিবেদকঃ ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন্সের (ইউএফএস) ব্যবস্থাপনায় পরিচালিত ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধ বা অবসায়নের প্রস্তাবে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ৯ আগস্ট বিএসইসির দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে ফান্ডটি অবসায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

ট্রাস্টি হিসেবে বিজিআইসি ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ফান্ডটির অবসায়ন প্রক্রিয়া শুরু করেছে। ফান্ডের সম্পদ নগদায়ন এবং বিনিয়োগকারীদের পাওনা পরিশোধের বিষয়ে পরবর্তী নির্দেশনা যথাসময়ে দেওয়া হবে বলে জানিয়েছে ট্রাস্টি।

ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডটি একটি বেমেয়াদি (ওপেন-এন্ডেড) মিউচুয়াল ফান্ড। এর স্পন্সর ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। ফান্ডটিতে কোম্পানিটির বিনিয়োগ ছিল ৯৮ লাখ টাকা। আর ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন্স লিমিটেড (ইউএফএস)।

ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন্সকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন নিয়ন্ত্রক তদন্ত ও আর্থিক অনিয়মের প্রেক্ষাপটে ফান্ডটির অবসায়নের সিদ্ধান্ত এসেছে। ২০২২ সালে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা ইউএফএসের কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তথ্য শনাক্ত করে। এতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

পরবর্তীতে একাধিক ওপেন-এন্ডেড ফান্ড থেকে ১৭০ কোটি ৬৯ লাখ টাকা পাচারের অভিযোগে ইউএফএসের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেয় বিএসইসি। এসব ফান্ডের মধ্যে ছিল ইউএফএস-বাংলাদেশ এশিয়া ইউনিট ফান্ড, ইউএফএস-আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ড, ইউএফএস-পদ্মা লাইফ ইসলামিক ইউনিট ফান্ড এবং ইউএফএস-পপুলার লাইফ ইউনিট ফান্ড।

২০২৩ সালের ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৪ জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় ইউএফএসের শীর্ষ কর্মকর্তা, ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনকারী ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তাসহ স্বাধীন নিরীক্ষকদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের ৩১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।