শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি না করে, ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান : উপদেষ্টা মাহদী আমিন ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা মোদিকে তার ৭৬তম জন্মদিনে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে যা বললেন শ্রীলেখা চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য বিএনপি নেতা ইদ্রিস মিয়া ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি, ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ধানমন্ডির দুই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল ক্রীড়া মন্ত্রণালয় কনসার্টে দুই পক্ষের সংঘর্ষ : জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ মাস্কাটে হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার যেকোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী সৌদি আরব বিকল্প পথে তেল পাঠাবে , কমলো দাম গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নের কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বর্তমানে সমাপ্তির দিকে যাচ্ছে : ট্রাম্প পর্যটন খাতকে টেকসই ও আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, সারাদেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ না নেওয়া ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে তাদের এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।

দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শেষ হওয়ার পর ওই রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।