শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি না করে, ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান : উপদেষ্টা মাহদী আমিন ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা মোদিকে তার ৭৬তম জন্মদিনে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে যা বললেন শ্রীলেখা চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য বিএনপি নেতা ইদ্রিস মিয়া ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি, ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ধানমন্ডির দুই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল ক্রীড়া মন্ত্রণালয় কনসার্টে দুই পক্ষের সংঘর্ষ : জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ মাস্কাটে হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার যেকোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী সৌদি আরব বিকল্প পথে তেল পাঠাবে , কমলো দাম গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নের কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বর্তমানে সমাপ্তির দিকে যাচ্ছে : ট্রাম্প পর্যটন খাতকে টেকসই ও আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বর্তমানে সমাপ্তির দিকে যাচ্ছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বর্তমানে সমাপ্তির দিকে যাচ্ছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কাল বুধবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,“আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তারা (তেহরান) একটি চুক্তি করতে চায়। দেখা যাক, কী হয়।”

সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ইরানের কাছ থেকে তিনি ‘সরাসরি’ বার্তা পেয়েছেন। তবে এ প্রসঙ্গে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

এদিকে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বলেছে, সামনের সপ্তাহে মধ্যপ্রচ্যের উপসাগরীয় অঞ্চরের ৬ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধের পর মধ্যপ্রাচ্য অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্রের যেসব কৌশলগত পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের, সেসব নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে।

আসন্ন এ বৈঠক নিয়ে আরও বিশদভাবে জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল এক্সিওস; কিন্তু কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে দিয়ে শুরু হয়েছে এ যুদ্ধ। তবে দ্বিতীয় দিনই অর্থাৎ ২ মার্চ ইরান যুদ্ধ থেকে সরে গিয়ে লেবাননে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল।

সেপ্টেম্বরে সপ্তম মাসে পা দিয়েছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ। এই সাত মাসে দু’বার যুদ্ধবিরতি চুক্তি করেছে ওয়াশিংটন ও তেহরান এবং দু’বারই তা ভেঙেছে। গত বেশ কিছুদিন ধরে উভয় পক্ষের কূটনৈতিক যোগাযোগও স্থবির পর্যায়ে আছে।

সূত্র : রয়টার্স