নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বপেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদ। ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে উপসচিব মোহাম্মদ হাবিবুল্লাহ সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ জারি করা হয়। পরবর্তীতে মহান জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হবার পর কার্যকর করা হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গত শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন মহান জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করলে বিলটি সর্বসম্মতিতে পাশ হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় করতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদায়ন না হওয়া কিংবা এই মন্ত্রণালয় কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কিংবা এই মন্ত্রণালয় কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লাকে একটি পরিকল্পিত আধুনিক ও আকর্ষণীয় নগরী হিসেবে গড়ে তোলার স্বার্থে কর্তৃপক্ষের অফিসার স্থান সংস্থান এবং জনবল নিয়োগ সংক্রান্ত কাজ সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় সম্পন্নের নিমিত্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে নিজ দায়িত্যের অতিরিক্ত হিসেবে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদের দায়িত্ব প্রদান করা হয়।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান খলিল আহমেদ কুমিল্লার কাগজকে বলেন, আমাকে যে দায়িত্বদেয়া হয়েছে আমি তা কুমিল্লাবাসীকে সাথে নিয়ে সুচারু রূপে পালন করতে চাই। কুমিল্লার জন্য আমাদের সবার একটি আন্তরিকতা রয়েছে সে জায়গা থেকে কুমিল্লার উন্নয়নে আমাকে যে দায়িত্বগুলো দেয়া হয়েছে সেগুলো আমি করতে পারব বলে আশা করছি। আমরা আশা করছি এই বাজেট না হলেও আগামী বাজেটের মধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের জন্য বরাদ্দ পাওয়ার আবেদন করতে পারব। এরই মধ্যে জনবল নিয়োগ ও অফিস তৈরির কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করা হবে। কুমিল্লাবাসী আমাকে সহযোগিতা করবে বলে আশা করছি।