শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

খাল খননের মাধ্যমে কৃষি জমিকে ফসলীতে রুপান্তর করা হবে – মো.আবুল কালাম এমপি

মোঃআবুল খায়ের ,(মনোহরগঞ্জ) কুমিল্লাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানিকমুড়া হইতে ভোগই ও কাঁচি হয়ে নদনা পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগকে স্থানীয়দের জন্য জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কর্মসূচিটি উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।

এসময় তিনি বলেন -আজকের খাল খনন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বিশেষ। খাল খনন কার্যক্রম শুধু পানি নিষ্কাশনের পথই সুগম করবে না, এটি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ঘোষিত এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।খাল খননের মাধ্যমে কৃষি জমিকে এক ফসলীর পরিবর্তে তিন ফসলীতে রুপান্তর করা হবে।

তিনি বলেন -প্রতিদিন ৭৩০জন অদক্ষ শ্রমিক একাজ করবেন এবং একজন শ্রমিক দৈনিক ৩০ঘনফুট মাটি কাটতে হবে।এতে দৈনিক মুজুরি পাবেন ৫শত টাকা।১৩কিলোমিটারের এই খালটি পুনঃখনন করতে বরাদ্দ রয়েছে প্রায় এক কোটি টাকা। পরে তিনি সকলকে খাল থেকে খননকৃত মাটি যেন লুটপাট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন,সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, নাথের পেটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ (সাবেক চেয়ারম্যান), সাবেক সভাপতি নাজির আহমেদ, সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক এবং ইউনিয়ন যুবদলের আহবায়ক কামাল হোসেন প্রমুখ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অকার্যকর হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল খননের মাধ্যমে এ সমস্যা অনেকাংশে দূর হবে বলে তারা আশা প্রকাশ করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কৃষিনির্ভর জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে। এছাড়া মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাএদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।