সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
এলাকায় মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে জরুরী আলোচনা ও পরামর্শ সভা বন্যাদুর্গত তিন উপজেলার খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীনের রাষ্ট্রদূত পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প চট্টগ্রামে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ : নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড হামের জিনগত পরিবর্তন হয়নি, আক্রান্ত বেশি ৯ মাসের নিচে- আইসিডিডিআর’বির অনুসন্ধান সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না- মির্জা ফখরুল জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল কায়েস ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আবুল খায়ের,(মনোহরগঞ্জ)কুমিল্লাঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভিন রুহি’র সভাপতিত্বে অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন।

আঞ্চলিক ব্যবস্থাপক খাদিজা আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এসডিএফ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী এবিএম আরমান হোসাইন, আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ গোলাম সরোয়ার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রহমত উল্লাহ জিকু।

এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা বিএনপি সহ-সভাপতি এস এম মুনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী সহ আরো অনেকে।

অবহিতকরণ কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বি-স্ট্রং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, দুর্যোগ প্রস্তুতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই পুনরুদ্ধার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও গাজালা পারভিন রুহি বলেন, দুর্যোগ মোকাবিলা ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি বিভিন্ন দপ্তর ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।