সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
এলাকায় মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে জরুরী আলোচনা ও পরামর্শ সভা বন্যাদুর্গত তিন উপজেলার খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীনের রাষ্ট্রদূত পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প চট্টগ্রামে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ : নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড হামের জিনগত পরিবর্তন হয়নি, আক্রান্ত বেশি ৯ মাসের নিচে- আইসিডিডিআর’বির অনুসন্ধান সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না- মির্জা ফখরুল জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল কায়েস ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কুমিল্লা নগরীকে টিভি ও ইন্টারনেটের তারের জঞ্জালমুক্ত করতে উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন

নিজসস্ব প্রতিবেদক:  কুমিল্লা নগরীকে ক্যাবল টিভি ও ইন্টারনেট নেটওয়ার্কের তারের জঞ্জালমুক্ত করতে উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার সংশ্লিষ্ট ক্যাবল টিভি ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে ঝুলে থাকা তারের জট নিরসন, পরিত্যক্ত ক্যাবল অপসারণ এবং নেটওয়ার্কের তারগুলোকে গুচ্ছ বা বান্ডিল আকারে সুবিন্যস্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। নগরীর সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে সহযোগিতা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারা। কুমিল্লা নগরীকে ‘তারের জঞ্জালমুক্ত’ করতে সিটি প্রশাসকের মতবিনিময়
কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ধারাবাহিক তদারকি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুব শিগগিরই নগরীর তারের জঞ্জাল ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে। এর ফলে কুমিল্লা নগরী আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন রূপ পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।