বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মনোহরগঞ্জে ভোট কেন্দ্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত কুমিল্লার সুয়াগাজীতে লাকসাম- মনোহরগঞ্জ নেতৃবৃন্দের অংশগ্রহণ কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সামিরা আজিম দোলার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক মনোহরগঞ্জ উপজেলা উওরহাওলা ইউনিয়ন বিএনপির গনসংযোগ ও জনসভা মনোহরগঞ্জে উপজেলা অধিকার পরিবেশ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময় উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীমউদ্দীনের মায়ের মৃত্যু মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ঝলমে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন কুমিল্লা-৯ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মীর আবু বকর ‘র প্রার্থীতা বৈধ ঘোষণা কুমিল্লার-৯ আসনের প্রার্থীদের যাছাই বাছাই সম্পন্ন: মোঃ আবুল কালামের প্রার্থীতা বৈধ ঘোষণা মরহুমা খালেদা জিয়ার কবরজিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম কুমিল্লার “লাকসাম ফেয়ার হেল্থ হাসপাতালের” ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি

নেইমারকে নিয়ে যখন অনিশ্চয়তা, তখনই ২০২৬ বিশ্বকাপে নেইমার খেলবেন কি না তা নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, ইউরোপ থেকে দূরে থাকা, চোটের ধকল এবং সাম্প্রতিক নিষ্ক্রিয়তার পরও আগামী বিশ্বকাপে ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই ভাবা হচ্ছে এই তারকা ফরোয়ার্ডকে।

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির অধীনে এখনো মাঠে নামা হয়নি নেইমারের। কনমেবল অঞ্চলের প্রথম দুই বিশ্বকাপ বাছাই পর্বে ছিলেন না তিনি। ফলে উঠে আসে বড় প্রশ্ন আসন্ন বিশ্বকাপ পরিকল্পনায় আদৌ নেইমার আছেন কি না?

তবে বৃহস্পতিবার (২৬ জুন) এক সাক্ষাৎকারে সেই জল্পনায় ছেদ টানলেন আনচেলত্তি নিজেই। নেইমারকে নিয়ে তার স্পষ্ট বার্তা,‘বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেইমার। ওকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। সেই সময়ও ওর হাতে রয়েছে। ভালো করে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে নেইমারের কথাও হয়েছে। আমরা বিশ্বাস করি, নেইমার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’

এদিকে, ফুটবলবিশ্বে আলোচিত এই তারকার ক্লাব ক্যারিয়ারেও এসেছে বড় পরিবর্তন। ইউরোপের প্রতিযোগিতামূলক মঞ্চ থেকে সরে গিয়ে ২০২৫ সাল পর্যন্ত ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি করেছেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে গুরুতর চোট পাওয়ার পর থেকেই জাতীয় দলে অনুপস্থিত নেইমার। চোটের কারণে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গেও বিচ্ছেদ ঘটে।

তবে আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে ব্রাজিলের। সব কিছু ঠিক থাকলে এই ম্যাচগুলোতে নেইমার ফিরতে পারেন মাঠে। তার সামর্থ্য নিয়ে সংশয়ের কিছু নেই কেননা ১২৮ ম্যাচে ৭৯ গোল করে তিনি ইতোমধ্যেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।