শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: অর্থ আসবে কোথা থেকে, খরচ হবে কোথায়? টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ চান্দিনায় খাল দখল-ভরাটের মহোৎসবে বিপাকে কৃষক ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩ জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই-কুসিক নির্বাচন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-সংসদে প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের আগে সোনার দাম একলাফে ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৭৫শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

কুমিল্লায় চলমান গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লা মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী এলাকাবাসীর প্রতিনিধিরা।

সাক্ষাৎকালে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিমসহ মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সময় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা কুমিল্লা মহানগর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা অভিযোগ করেন, দিনের পর দিন অনেক এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় গৃহস্থালি কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে রান্নাবান্না, ছোট ব্যবসা পরিচালনা এবং নিত্যদিনের জীবনযাত্রায় সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের সংকট দীর্ঘস্থায়ী না হয়, সে বিষয়ে একটি টেকসই পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তারা।

জবাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশল ও কারিগরি বিভাগকে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনার নির্দেশ দেওয়া হবে বলেও জানান।

সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং কুমিল্লার জনগণ দীর্ঘদিনের গ্যাস সংকট থেকে মুক্তি পাবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে কুমিল্লার চলমান গ্যাস সংকট নিরসন করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা হবে।