শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: অর্থ আসবে কোথা থেকে, খরচ হবে কোথায়? টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ চান্দিনায় খাল দখল-ভরাটের মহোৎসবে বিপাকে কৃষক ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩ জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই-কুসিক নির্বাচন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-সংসদে প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের আগে সোনার দাম একলাফে ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৭৫শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ

স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবং কুমিল্লার সাবেক এমপি পলাতক বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ এবং তারেক রহমানের বিরুদ্ধে যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। এসময় সাবেক এমপি বাহারের কুশপুত্তলিকা দাহ এবং কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব। তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রয়েছে। সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত এ বিক্ষোভ কর্মসূচিতে থেকে অন্যায়, নিপীড়ন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।