মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী নারী উদ্যোক্তাদের নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি

প্রিয়জন হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না সালমান

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খানকে সাধারণত দৃঢ় ব্যক্তিত্বের মানুষ হিসেবেই দেখে অভ্যস্ত তার ভক্তরা। কিন্তু এবার তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক রূপে। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন এই অভিনেতা। শেষকৃত্যে উপস্থিত হয়ে চোখের জলও লুকাতে পারেননি তিনি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি শ্মশান থেকে বের হচ্ছেন সালমান খান। পরনে সবুজ রঙের শার্ট ও প্যান্ট, মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি। আর সেই সময় বারবার চোখের জল মুছতে দেখা যায় তাকে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, খান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু কুমুদ রানে মারা গেছেন। মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, তার ভাই সোহেল খান, মা সালমা খানসহ পরিবারের আরও কয়েকজন সদস্য ও ঘনিষ্ঠজন।

শেষকৃত্য শেষে শ্মশান থেকে বের হওয়ার সময় সালমানকে বেশ আবেগাপ্লুত ও বিধ্বস্ত দেখায়। দীর্ঘদিনের একজন কাছের মানুষকে হারানোর বেদনা যেন স্পষ্ট ফুটে ওঠে তার মুখে।

উল্লেখ্য, গত মাসেও অসুস্থ কুমুদ রানেকে দেখতে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন সালমান। সে সময় হাসপাতালের বাইরে ফটোগ্রাফারদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বন্ধুর অসুস্থতার মুহূর্তকে ক্যামেরাবন্দি করায় বিরক্ত হয়ে সালমান বলেছিলেন, ‘আমার নাম ভাঙিয়ে অর্থ রোজগার করা যাবে না।’

সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যক্তিগত ধাক্কার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই অভিনেতাকে। কয়েক মাস আগেই ৪২ বছরের পুরোনো বন্ধু সুশীল কুমারকে হারিয়েছেন তিনি। বন্ধুর মৃত্যুর পর আবেগঘন এক বার্তায় সালমান লিখেছিলেন, সুশীল ছিলেন তার দেখা সবচেয়ে দয়ালু ও সংবেদনশীল মানুষদের একজন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত একজন যোদ্ধার মতো লড়াই করেছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।

এরও আগে ঘনিষ্ঠ বন্ধু ও রাজনীতিক বাবা সিদ্দিকীর মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছিলেন সালমান। তাকে গুলি করে হত্যার খবর পেয়ে ‘বিগ বস’র শুটিং পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন অভিনেতা। প্রিয় বন্ধুর মৃত্যু মেনে নিতে দীর্ঘ সময় লেগেছিল তার।

বলিউডে সালমান খানের বন্ধুত্ব নিয়ে নানা গল্প প্রচলিত আছে। কাছের মানুষদের প্রতি তার দায়িত্ববোধ ও আন্তরিকতার কথা অনেকেই জানেন। বন্ধুদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা এই অভিনেতাকে এবার দেখা গেল আরেক প্রিয়জনকে হারানোর বেদনায় কাতর হতে।

একের পর এক ঘনিষ্ঠ মানুষকে হারানোর কষ্ট যেন আরও ভারী করে তুলছে সালমান খানের জীবন। আর সেই বেদনারই প্রতিচ্ছবি ধরা পড়েছে তার সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে।