মেঃ আবুল খায়ের মনোহরগঞ্জ, কুমিল্লা: অপসংস্কৃতি বন্ধ করা ও সুস্থধারার রাজনীতিতে ফিরে আসার লক্ষ্যে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য,অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল টি মনোহরগঞ্জ সরকারি উচ্চ ও কলেজের মাঠ থেকে আরম্ভ হয়ে মনোহরগঞ্জ উওর বাজার সিএনজি স্ট্যান্ডে এসে শেয হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মোঃ কামরুজ্জামান, সামছুল আলম মানিক,বাহারুল আলম বাবর, মোঃ জহিরুল ইসলাম,কামরুল হাসান,উপজেলা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনজুর ইসলাম মনজু, খিলা ইউনিয়ন যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, ঝলম দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,নাথেরপেটুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন, মৈশাতুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মান্নানসহ প্রত্যেক ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।