শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার- বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার

এইচএসসি পরীক্ষায় নকল রোধে কুমিল্লা বোর্ডের কঠোর ব্যবস্থা

এইচএসসি পরীক্ষায় নকল রোধে কুমিল্লা বোর্ডের কঠোর ব্যবস্থা

|| নিজস্ব প্রতিবেদক ||

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে নকল ও অনিয়ম রোধে নেওয়া হয়েছে কড়াকড়ি ব্যবস্থা। বাতিল করা হয়েছে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ‘ভেন্যু সেন্টার’–এ পরীক্ষা দেওয়ার সুযোগ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলা—কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মোট ১ লাখ ১ হাজার ৭৫০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা নেওয়া হবে ১৯২টি কেন্দ্রে, অংশ নিচ্ছে ৪৫৮টি শিক্ষা প্রতিষ্ঠান।

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ জানান, ‘সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অনিয়ম ঠেকানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার এইচএসসিতেও কঠোরতা অব্যাহত থাকবে। কেউ যেন কোনো কেন্দ্রে প্রভাব বিস্তার করতে না পারে, তাই নিজস্ব ভেন্যু সেন্টার বাতিল করা হয়েছে।’

নকল রোধে থাকবে ভিজিলেন্স টিম, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। কেন্দ্র সচিব ও পরিদর্শকদের প্রতিও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে যাতে তারা কোনো অনিয়মে জড়াতে না পারেন।
এদিকে, কুমিল্লা বোর্ডে এবার ঝরে গেছে ২৫ হাজার ৪৪০ জন শিক্ষার্থী। মোট রেজিস্ট্রেশন ছিল ১ লাখ ২৭ হাজার ১৯০ জন, যার মধ্যে পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২০ শতাংশেরও বেশি।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, ‘কেউ বিদেশে চলে গেছে, কেউ পারিবারিক বা আর্থিক সমস্যার কারণে পরীক্ষায় অংশ নিতে পারছে না।’

পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪২ হাজার ৭৪১ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৯ জন। বিভাগ অনুযায়ী অংশগ্রহণ করেছে মানবিক শাখায় ৪৭ হাজার ৯৫৮ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ২৭ হাজার ৫৫৪ এবং বিজ্ঞান শাখায় ২৬ হাজার ২৩৮ জন শিক্ষার্থী।

পরীক্ষা সুষ্ঠু করতে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, ‘নকল ও প্রশ্নফাঁস রোধে প্রতিটি জেলায় বোর্ডের বিশেষ টিম কাজ করছে। প্রশ্নপত্র থাকবে প্রশাসনের জিম্মায়।’

পরীক্ষার পরিবেশ সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে বোর্ডের সকল প্রস্তুতি সম্পন্ন বলেও জানানো হয়।