সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী নারী উদ্যোক্তাদের নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় দেশবাসী: বিএনপি

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় দেশবাসী: বিএনপি

স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সিলেট ও মৌলভীবাজারে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। এজন্য বিএনপি নির্বাচন কেন্দ্রীক সার্বিক প্রস্তুতিও নিয়ে রেখেছে বলে মন্তব্য তাদের। এছাড়াও রাজধানীতে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী জানান, নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে।

আজ (শনিবার, ২৮ জুন) দিনভর সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বিএনপি আয়োজিত বিজনেস ডায়ালগ-২০২৫ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত হন। এতে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী।

বিজনেস ডায়ালগের শুরুতেই তিনি জানান, ব্যবসাকে রাজনীতিকরণ করা যাবে না, বিএনপি চায় একটি উদ্যোক্তা বান্ধব সরকার গঠন।

আমীর খসরু বলেন, ‘আগামী দিনের সরকার শুধু ব্যবসায়ী বান্ধব হবে না। এ জন্য আমরা ব্যবসায়ীদের সঙ্গে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলবো। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা আমাদের স্লোগান। সুতরাং এ স্লোগানের মধ্য থেকে আমরা সব কাজ করবো। এর বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আর ব্যবসায়ীদের আমি একটু অনুরোধ করবো, আপনাদের তো ব্যবসার ক্ষেত্রে নীতি-নৈতিকতার মাধ্যমে ব্যবসা করা উচিত। তাহলে সবার জন্য সুবিধা।’

বিকেলে একই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা জানান, রাজনৈতিক দল হিসেবে যে কেউ যেকোনো নির্বাচনের দাবি করতেই পারে।

আমীর খসরু বলেন, ‘আমরা জনগণের সঙ্গে সবসময় থাকি। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য। এটা শুধু বিএনপির কথা নয়, সারাদেশের মানুষ অপেক্ষা করছে। এবং যত দ্রুত দেশকে আমরা গণতন্ত্রের প্রতি নিয়ে যেতে পারি এটাই দেশবাসীর আকাঙ্ক্ষা।’

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সম্মেলনে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডা. জাহিদ জানান, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এ নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

জেড এম জাহিদ হোসেন বলেন, ‘দেশের মানুষ কিন্তু এখন নির্বাচনি ট্রেনে উঠে পড়েছে। অর্থাৎ দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে। এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র স্বার্থক হবে না।’

এদিকে রাজধানীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যদিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে।

তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সে আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে দিতে হবে।’

বিএনপি নেতারা জানান, বিএনপি ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ৩৬ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।