শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত; কর্মস্থলে না ফিরলে কঠোর ব্যবস্থা

এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত; কর্মস্থলে না ফিরলে কঠোর ব্যবস্থা

দুর্বল রাজস্ব ব্যবস্থাকে উন্নয়ন উদ্যোগের বড় বাধা হিসেবে চিহ্নিত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (রোববার, ২৯ জুন) সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, অংশীজনদের পরামর্শ অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের চাহিদার তুলনায় রাজস্ব আহরণ অপ্রতুল। এর মূল কারণ দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি। এসব দুর্বলতা কাটাতে সরকার সংস্কারের উদ্যোগ নিলেও তা ব্যাহত করছে কিছু কর্মকর্তা-কর্মচারীর চলমান আন্দোলন। গত দুই মাস ধরে আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য এবং রাজস্ব সংগ্রহ কার্যক্রম বাধাগ্রস্ত করে তারা দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে বলে উল্লেখ করা হয়।

সরকার বলছে, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অনমনীয় অবস্থানে রয়েছেন। আন্দোলনকে ‘পরিকল্পিত, দুরভিসন্ধিমূলক ও জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে সরকার জানিয়েছে, জাতীয় স্বার্থে এনবিআরের আওতাধীন কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সব চাকরি ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সরকার আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অবিলম্বে কর্মস্থলে ফিরবেন এবং দায়িত্ব পালন করবেন। তা না হলে দেশের জনগণ ও অর্থনীতির স্বার্থে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।