সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী নারী উদ্যোক্তাদের নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি

সরকার ব্যর্থ হওয়ায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে এনসিপি: নাহিদ

সরকার ব্যর্থ হওয়ায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে এনসিপি: নাহিদ

সরকার ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (রোববার, ২৯ জুন) সকালে এনসিপি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির ঘোষণার সময় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রকাশে ৩০ দিনের সময়সীমা শেষ হয়েছে। সরকার ঘোষণা করতে ব্যর্থ হওয়ায়, আমরাই প্রকাশ করবো।’

তিনি জানান, পহেলা জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে দেশ বাঁচাতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে যা শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে।

শহীদ ও আহত পরিবারের কাছে যেয়ে তাদের কথা শুনবেন এনসিপি নেতারা। এছাড়াও ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস ও ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি। জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহবায়ক করা হয়েছে সারজিস আলমকে।

তবে নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ এবং পরে যারা ক্ষমতায় আসবে তারা কোন প্রক্রিয়ায় বিচার করবেন সেটির প্রতিশ্রুতি দিতে হবে বলে জানান নাহিদ ইসলাম।

এসময় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আলী রীয়াজ জানান, সংস্কার নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি থেকে কিছুটা পিছিয়ে আছি। এছাড়াও শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণার কথা থাকলে বাস্তবতার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। তিনি বলেন, ‘জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণার প্রক্রিয়ায় যেতে হবে।’