সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আগামীকাল ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় কুমিল্লায় এক মাসে খুন, চুরি ও মাদক অপরাধে ৫৮৫ মামলা এশিয়ান গেমসের আগে অনুশীলনে শান্তদের জন্য ‘ড্রপ ইন উইকেট’ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মী গ্রেপ্তার তারা দেশের মানুষের সাথে বার বার প্রতারণা করেছে : রুহুল কবির রিজভী নাঙ্গলকোটে সোনালী লাইফের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে : রাষ্ট্রপতি সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন হেফাজত নেতারা হোয়াইটওয়াশ হওয়ার পর সেরা ১১ ক্রিকেটারের খোঁজে পাকিস্তান খালি ভারতের কথা ভাবলে চলবে না, নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথা চলছে : বিমান ও পর্যটনমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান

সাবের হোসেনসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির

সাবের হোসেনসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির

ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ,গুম করে ক্রসফায়ারে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৬২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি।

আজ রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাহউদ্দিন খান। অভিযোগ দিয়ে গণমামাধ্যমকে তিনি জানান, ২০১৫ সালে জনি জেলখানায় যান এক বন্ধুকে দেখতে। সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে রেখে দুদিন পর ১৬টি গুলি করে ক্রসফায়ার করে হত্যা করা হয় তাকে।

সালাহউদ্দিন খান জানান, এখন পর্যন্ত এ মামলার সুরাহা করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে তারা ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন। দ্রুত ন্যায় বিচার পাবেন বলে আশা তাঁদের।

এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৯ জানুযারি সকালে নুরুজ্জামান জনি ও তার সহপাঠী মইন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মনিরুজ্জামান হীরাকে দেখতে যান। কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার পথে আসামিরা জনি ও মইনকে ডিবি পরিচয় দিয়ে অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালায়। পরে তাদের ডিবি ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ে নিয়েও নির্যাতন চালানো হয়।

এতে আরও বলা হয়,২০ জানুয়ারি তাকে নির্যাতন করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নুরুজ্জামান জনির বুকের বামে, ডান দিকে, দুই হাতের তালুতে ১৬টি গুলির চিহ্ন দেখতে পাওয়া যায়। মরদেহ গ্রহণ না করলে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয় জনির স্বজনদের।