সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আগামীকাল ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় কুমিল্লায় এক মাসে খুন, চুরি ও মাদক অপরাধে ৫৮৫ মামলা এশিয়ান গেমসের আগে অনুশীলনে শান্তদের জন্য ‘ড্রপ ইন উইকেট’ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মী গ্রেপ্তার তারা দেশের মানুষের সাথে বার বার প্রতারণা করেছে : রুহুল কবির রিজভী নাঙ্গলকোটে সোনালী লাইফের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে : রাষ্ট্রপতি সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন হেফাজত নেতারা হোয়াইটওয়াশ হওয়ার পর সেরা ১১ ক্রিকেটারের খোঁজে পাকিস্তান খালি ভারতের কথা ভাবলে চলবে না, নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথা চলছে : বিমান ও পর্যটনমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (রোববার, ২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন ইসহাক দার ও ঢাকাস্থ হাইকমিশনার ইমরান হায়দার।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তবে বৈঠক শেষে কোনো মন্তব্য না করেই বেরিয়ে যায় বিএনপির প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।