শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

আপনারা উপযুক্ত শিক্ষক নিয়োগ দিবেন তাহলে তারা উপযুক্ত ছাত্র তৈরি করে দিবে: মোঃ আবুল কালাম

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) (কুমিল্লা): বর্ণাঢ্য আয়োজনে খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)বেলা ১১টায় খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কমান্ডার আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহম্মদ। প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে।
আপনারা উপযুক্ত শিক্ষক নিয়োগ দিবেন তাহলে তারা উপযুক্ত ছাত্র তৈরি করে দিবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমি নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা খাতকে ঢেলে সাজাবো। আমাদের ওয়াদা হলো শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। লাকসাম মনোহরগঞ্জ কে শতভাগ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবো। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে অত্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করবো। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ্ সুলতান খোকন, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, সহ সভাপতি সাংবাদিক আবুল খায়ের, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য হুমায়ুন কবিরসহ প্রমুখ।
বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আবু তালেবের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীগণ। আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য, গান ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন এবং আলোচনা সভা, পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।