সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী নারী উদ্যোক্তাদের নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি

মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময়

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ (কুমিল্লা): কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা-৯(লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। রবিবার (১১জানুয়ারী) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কুমিল্লা-৯(লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মিডিয়া সেলের প্রধান বেলালুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল। জনগণের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। আমাদের প্রিয় নেতা কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো.আবুল কালাম এই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে আসছেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাঁদের(সাংবাদিকদের) কাজ  কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, আমি যতদিন এই দায়িত্বে থাকব ততদিন সাংবাদিকদের সকল বিষয়গুলো সমন্বয়ের ভিত্তিতে করে যাবো।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নবাগত মিডিয়া সলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণমানুষের কথা তুলে ধরেন। মনোহরগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে রাজনৈতিক দল,জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকগণ কাজ করে আসছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সমন্বিত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
আলোচনায় আরও জানানো হয়, রাজনৈতিক নেতাদের সদিচ্ছা, গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ও জনগণের অংশগ্রহণে উপজেলা থেকে সামাজিক অপরাধ দূর করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের , মিডিয়া সেলের সহকারী পরিচালক শহিদ উল্লাহ সোহেলসহ মনোহরগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ উপজেলা কর্মরত সাংবাদিকগণ।