স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) নগরীর একাধিক ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের আওতায় ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া মেইন রোড, ভাটপাড়া পুরাতন মসজিদ রোড, সোহাগ কমিশনার গলি ও শাহীন শাহ গলিতে মশক নিধন কার্যক্রম চালানো হয়। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী, এনআরএস রোড এবং ব্লক নং-৩ ও ৪ এলাকায় অভিযান পরিচালিত হয়।
এছাড়া ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা পূর্বপাড়া থেকে দক্ষিণ রসুলপুর পূর্বপাড়া হয়ে খালের পাড়, কুচাইতলী মেডিকেল কলেজ গেট পর্যন্ত এলাকায় অভিযান চালানো হয়। সাবেক কাউন্সিলর রেজাউল করিমের পুরাতন বাড়ি এলাকা, ফানটাউনের পূর্ব পাশ, উত্তর রসুলপুর দক্ষিণ পাড়া, ইপিজেড পকেট গেট থেকে মজুমদার বাড়ি রোড হয়ে ফানটাউনের পশ্চিম পাশসহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি সেকশনের সম্পূর্ণ ক্যাম্পাসে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।