শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

জামায়াত নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে সম্মানিত করেছিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদকঃ জামায়াত নেতাদের দায়মুক্ত করতে এবং তাদের জাতীয়ভাবে সম্মানিত করতেই খালেদা জিয়া তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একইসঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল হিসেবে বিএনপিই ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের ‘ট্রফি’র মালিক।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিরোধী দলের উদ্দেশ্যে মীর শাহে আলম বলেন, ‘খালেদা জিয়া আপনাদের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন, সেই কথা তো আপনারা একবারও বললেন না। আপনাদের যে শহীদ মিনারে নিয়ে যাওয়ার অভ্যাস, সেটিও খালেদা জিয়ার নেতৃত্বের অবদান। আপনাদের দায়মুক্ত করার জন্যই তিনি জাতীয় পতাকা দিয়ে সরকারের অংশ করেছিলেন এবং সম্মানিত করেছিলেন।’

স্পিকারকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি ওই চেয়ারে বসে আছেন মানে ১৯৭১ বসে আছে। আপনি বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আপনাকে ১৯৭১ সালের প্রতিনিধি হিসেবে এই চেয়ারে বসানোর ক্রেডিট বিএনপির। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু ঘোষণাই করেননি, সরাসরি যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন।’

সংসদের ট্রেজারি বেঞ্চে থাকা মুক্তিযোদ্ধাদের তালিকা তুলে ধরে তিনি বলেন, ‘আজকে সরকারি দলের বেঞ্চে বহু মুক্তিযোদ্ধা বসে আছেন– জয়নাল আবেদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, অ্যাডভোকেট ফজলুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অনেক প্রথিতযশা মুক্তিযোদ্ধা এখানে আছেন। যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই।’

আন্দোলনের কৃতিত্ব দাবি করে মীর শাহে আলম বলেন, ‘বিএনপি এমন একটি সংগঠন যারা তিনটি ঐতিহাসিক আন্দোলনকে ধারণ করে। ১৯৭১, ১৯৯০ এবং জুলাই-আগস্ট– এই তিনটি আন্দোলনের ট্রফিই বিএনপির ঘরে। অন্য কোনো রাজনৈতিক দল এটি দেখাতে পারবে না। আওয়ামী লীগ ৭১ ও ৯০ বলতে পারলেও জুলাই-আগস্টের ট্রফি তাদের কাছে নেই। আবার বিরোধী দলের বন্ধুরা জুলাই-আগস্ট বলতে পারলেও ৭১ ও ৯০ তাদের ঘরে নেই। একমাত্র বিএনপিই সবগুলোর অংশীদার।’

আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘এটি আপনাদের দুর্ভাগ্য যে আওয়ামী লীগের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বর্তমান সংসদে দাঁড়িয়েই বলেছেন– আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ দুর্নীতিবাজ ও চোর। আমরা সেদিন এই সত্য কথাগুলো রাষ্ট্রপতির মুখ থেকেই শুনেছি।’

বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গুম, খুন, নির্যাতন ও জেল-জুলুমের পাহাড় ডিঙিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। আপনারা মাঝপথ থেকে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, ১৪ সালের পর আপনাদের খুঁজে পাওয়া যায়নি। আসুন, দেশ পুনর্গঠনে সহযোগিতা করুন। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই।’