শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধিঃ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুমিল্লা ইপিজেডের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠিচার্জে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন এবং একাধিকজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার পদুয়ার বাজার এলাকায় নাসা গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।

শ্রমিকদের অভিযোগ, তাদের অন্তত ১৫০০ জনের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা দাবি করেন, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও পাওনা পরিশোধে টালবাহানা করা হচ্ছে। এক শ্রমিক ফরহাদ হোসেন ছোটন বলেন, আমাদের তিনটি প্রতিষ্ঠানের প্রায় ১৫০০ শ্রমিকের বেতন বকেয়া রয়েছে। বারবার যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।

আরেক শ্রমিক কামাল হোসেন জানান, সম্প্রতি একটি বৈঠকের কথা শোনা গেলেও সেখানে শ্রমিকদের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্যদিকে শ্রমিক কাওসার হামিদ বলেন, আমাদের দাবি দ্রুত বকেয়া পরিশোধ করা হোক। না হলে আবারও মহাসড়ক অবরোধ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হলে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক টিম কাজ করে এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।