নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিকিৎসাধীন এক শিশু ও তার পরিবার। বুধবার সন্ধ্যায় হাসপাতালের ইনডোরে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী রোগীরা জানান, শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি থাকা ৮ মাস বয়সী শিশু তাসিনকে তার মা কাজল রেখা নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই নেবুলাইজার মেশিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে আশপাশে থাকা রোগী ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শিশু ও তার মাকে নিরাপদে উদ্ধার করেন।
কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিকিৎসাধীন এক শিশু ও তার পরিবার। বুধবার সন্ধ্যায় হাসপাতালের ইনডোরে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।