শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

যুবশক্তির তরিকুলকে কুসিকের মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

কুমিল্লা প্রতিনিধিঃ আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন দলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় এনসিপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদার, কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী সিরাজুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ যেভাবে এনসিপির প্রার্থীদের প্রতি সমর্থন দেখিয়েছে, তাতে দলটি আশাবাদী স্থানীয় সরকার নির্বাচনেও সেই আস্থার প্রতিফলন ঘটবে। মেয়র পদে অ্যাডভোকেট তারিকুল ইসলাম কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।

মেয়র প্রার্থী তারিকুল ইসলাম বলেন, জোটের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল নিয়েই এগোচ্ছে এনসিপি। ইতোমধ্যে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে দলটি একক প্রার্থী ঘোষণা করেছে। আগেভাগেই প্রার্থী ঘোষণা করার লক্ষ্য হলো, সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এবং বিজয়ের লক্ষ্যে সুপরিকল্পিতভাবে মাঠে নামা।

এর আগে নজরুল ইনস্টিটিউট হল রুমে সাংগঠনিক সভা করে জাতীয় নাগরিক পার্টি। এতে অংশ নেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।