শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

মনোহরগঞ্জে জামায়াত নেতার পিতা হাজী আব্দুল মালেকের জানাজা সম্পন্ন

মোঃ হুমায়ুন কবির মানিকঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের হাজী আব্দুল মালেকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি জামায়াত নেতা মোশাররফ হোসেনের পিতা।

গত রবিবার সকাল ১০টায় স্থানীয় বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মুফতি মুজাহিদুল ইসলাম। এতে এলাকার সর্বস্তরের জনগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুজ জাহের, বিএনপি নেতা নাজির আহমদ, জামায়াত নেতা আব্দুল গোফরান ভুঁইয়া, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য সাইফুদ্দিন মাহমুদ লিটন, স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল কবির নুরুন্নবী, মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মরহুমের ভাই আব্দুল গফুর ও আবুল কালাম এবং মরহুমের শোকসন্তপ্ত ছেলে ইতালী প্রবাসী শাহাদাত হোসেন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাফায়েত হোসেনসহ পরিবারের সদস্যরা।

জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।