বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম নগরের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১ ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনের সুযোগ চায় জামায়াত

লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী এবং লোকজ মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে লাকসাম মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল এবং সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি লাকসাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, লোকজ সংস্কৃতি এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করা হচ্ছে।