শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার- বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার

খাল খননে মনোহরগঞ্জের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন হবে: এমপি আবুল কালাম

মোঃ হুমায়ুন কবির মানিকঃ দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানিকমুড়া থেকে ভোগই ও কাঁচি হয়ে নদনা পর্যন্ত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ খাল খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু পানি নিষ্কাশনের পথই সুগম হবে না, বরং কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এ খাল খননে মনোহরগঞ্জের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন হবে।
তিনি আরও জানান, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার এক ফসলী কৃষিজমি ৩ ফসলীতে রূপান্তর করা সম্ভব হবে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে। এ প্রকল্পে প্রতিদিন ৭৩০ জন অদক্ষ শ্রমিক কাজ করবেন। প্রত্যেক শ্রমিককে দৈনিক ৩০ ঘনফুট মাটি কাটতে হবে এবং মজুরি হিসেবে পাবেন ৫০০ টাকা। প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখননে বরাদ্দ রাখা হয়েছে প্রায় এক কোটি টাকা। খননকৃত মাটি যেন কেউ অবৈধভাবে দখল বা লুটপাট করতে না পারে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন,  খাল পুনঃখননে এলাকার কৃষকরা চাষাবাদে আরও স্বয়ংসম্পূর্ণ হবেন। তবে খাল-নদী খনন করতে গিয়ে বাধার মুখে পড়লে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি এমপির।

স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অকার্যকর হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল পুনঃখননের ফলে এ সমস্যা অনেকাংশে দূর হবে বলে তারা আশা করছেন। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কৃষিনির্ভর জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু , লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক  মোশারফ হোসেন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button