শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার- বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইেেয় বৈঠক

কুমিল্লা সংবাদদাতাঃ কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে পানির সরবরাহ করতে ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসেনসহ সংশ্লিষ্ট সরকারী দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় ওয়াসা গঠনের গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। ওয়াসা গঠনে সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্যাদি মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ওযাসার পরিধি, জনবলের বিষয়ে আলোচনা হয়। সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য জেলা প্রশাসক মন্ত্রণালয়ে রেজুলেশন আকারে প্রেরণ করবেন।

এছাড়াও সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের বিষয়ে আলোচনা কয়। যা ইতিমধ্যে মনিরুল হক চৌধুরী এমপির আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে সরেজমিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদানের জন্য ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি প্রস্তাবিত নতুন সীমানা পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদান করবেন।

মনিরুল হক চৌধুরী এমপি বলেন, একটা নগরী আধুনিক, বাসযোগ্য করতে ওয়াসা গঠনের বিকল্প নেই। ওয়াসা, সুয়ারেজ সিস্টেম, মেট্রোপলিটন সুবিধা চালু হলেই নগরী আধুনিকায়ন হবে।
জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের চিঠি পেয়েছি। সে প্রেক্ষিতে আজকে এমপি মহোদয়ের সাথে মতবিনিময় সভা হয়েছে। সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য ও আজকে সভার বিষয়ে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।